নিজস্ব প্রতিবেদক:

১৫ জানুয়ারি, ২০২২ ২১:১৮

ছাতকে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে র‌্যাব ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সন্ধ্যায় জাউয়াবাজার ইউপির লক্ষনসোম এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. ইমরান তালুকদার (৩২), নুর আলম ওরফে মধু (২৫), মো. ফয়জুল ইসলাম (৪৩)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত