জগন্নাথপুর প্রতিনিধি:

১৫ জানুয়ারি, ২০২২ ২১:৫২

জগন্নাথপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি পেশাদার মাদক কারবারি খিজির মিয়া খিদিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ মিয়ার ছেলে।

আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে খিজিরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, খিজিরের বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত