নিজস্ব প্রতিবেদক:

২১ জানুয়ারি, ২০২২ ১৮:৩৭

নগরীতে ১০৩৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেট নগরের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১০৩৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. রুবেল আহমদ (২৩)। রুবেল গোলাপগঞ্জ উপজেলার বাঘা আনসার মহল্লা এলাকার মো. আব্দুস সুবহানের ছেলে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯, (সদর কোম্পানী) সিলেটের অভিযানিক দল এই অভিযান পরিচালনা করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত