০৬ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪০
জেলার জুড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোঃ. মুজিবুব রহমান আজিজকে (৫০) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে জুড়ী বাজার এলাকা থেকে মুজিবুর রহমান আজিজকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার জাঙ্গিরাই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, আজিজ জুড়ী থানায় দায়েরকৃত নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আপনার মন্তব্য