সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৮

সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা

আজ ৬ ডিসেম্বর(রোববার) সুনামগঞ্জ মুক্ত দিবস দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড দিবসটি পালন উপলক্ষে জেলা শহরে আনন্দ র‌্যালি করে। আনন্দ র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা সকল যুদ্ধাপরাধীর শাস্তির দাবি জানান। তারা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদেরও  বিচার ত্বরান্বিত করার দাবি জানান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক পীর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত