জৈন্তাপুর প্রতিনিধি:

২৭ জানুয়ারি, ২০২২ ২১:৩৫

জৈন্তাপুরে ৬ ইউনিয়নে ছাত্রদলের আংশিক কমিটি গঠন

জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ছাত্রদলের আংশিক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন ও সদস্য সচিব সোহেল আহমদ রিমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬টি ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার খবর জানানো হয়েছে।

উপজেলা ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে আংশিক কমিটি ঘোষণা দিয়েছে ছাত্রদল জৈন্তাপুর উপজেলা শাখা।

কমিটিতে যারা- ১ নম্বর নিজপাট ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে রয়েছেন ছয়ফুল আলম সভাপতি এবং গোলাজার হোসেন ফারহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে রয়েছে ইব্রাহিম আলী সাজু সভাপতি এবং জাহাঙ্গীর আলম জাবেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

৩ নম্বর চারিকাটা ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে রয়েছে আনোয়ার হোসেন সভাপতি এবং জুয়েল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

৪ নম্বর দরবস্ত ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে রয়েছে মারুফ আহমদ শাকিল সভাপতি এবং মারুফ হোসেন তারেককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের লর কমিটিতে রয়েছে সুয়েব আহমদ সভাপতি এবং জামাল আহমদ সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে রয়েছে সালেহ আহমদ সুমেল সভাপতি এবং রিমন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন ও সদস্য সচিব সোহেল আহমদ রিমন জানান, দ্রুত সময়ের মধ্যে সিলেট জেলা ছাত্রদলের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত