২৭ জানুয়ারি, ২০২২ ২১:৪৩
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ফেঞ্চুগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর এলাকা। সেখানে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলাকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা আমার লক্ষ্য। ফেঞ্চুগঞ্জে নতুন ইউরিয়া সার কারখানা ফরমালটি হাইট প্ল্যান্ট স্থাপন করার লক্ষ্যে একনেকে ৭ শত ২৪ কোটি ৩০ লক্ষ ১২ হাজার টাকা অনুমোদন হয়েছে। এছাড়া হাকালুকি হাওরের সৌন্দর্যবর্ধনের জন্য ও পর্যকদের মাঝে আকর্ষণীয় করে তুলতে বৃহত্তর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কুশিয়ারা নদীর ভাঙনরোধে বৃহত্তর আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার এস এফ সি এল রেল গেইট হতে পালবাড়ি তজমুল আলী চত্ত্বর পর্যন্ত আরসিসি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সিলেট সড়ক ও জনপথ বিভাগের উপ সহাকরী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবিএম কিবরিয়া ময়নুল, কৃষি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সদস্য সাইফুল ইসলাম মনা, ইউপি সদস্য আব্দুল মছব্বির, কওসর আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, এসএফসিএল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি রাজু আহমেদ মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্ ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাঈমুর রহমান নাঈম প্রমুখ।
এর আগে বিকেল ৩টায় উপজেলার নিজামপুর-এনজিএফএফ সড়কের পুর্নবাসন কাজ শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিব।
আপনার মন্তব্য