চুনারুঘাট প্রতিনিধি:

২৭ জানুয়ারি, ২০২২ ২৩:২৭

চুনারুঘাটে মাদক সেবন করায় ৩ জনের জেল-জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবন করায় ৩ জনের ৩ মাসের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আইয়ুব আলী, সাহিদ আলী ও মো. বিল্লাল পাগলা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চুনারুঘাট থানার পুলিশ যৌথভাবে চুনারুঘাট সদর ইউনিয়নের মুড়ারবন্দ মাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৩ জনের বিরুদ্ধে সেবনের অপরাধে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডের রায় দেন। এ সময় মাদকসহ মাদক তৈরির সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে মাস্ক পরিধান না করায় ১ জনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত