২৯ জানুয়ারি, ২০২২ ১১:৩৭
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজারে নৌকা মার্কার সমর্থনে এক প্রচার মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মুফতির বাজারের এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী ও প্রধান বক্তা ছিলেন নৌকার প্রার্থী সৌদী আরব আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী গণি।
নির্বাচনী এ জনভায় প্রধান অতিথি বলেন, খাজাঞ্চীবাসীর সেবার মন ও মানসিকতা নিয়ে আরশ আলী গণি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাকে নির্বাচিত করা হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই আগামি ৩১ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আরশ আলী গণিকে নির্বাচিত করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে আরশ আলী গণি বলেন, জনগণের সেবা করার স্বপ্নএবং ইচ্ছা দীর্ঘদিনের। তাই খাজাঞ্চী ইউনিয়নবাসীর খেদমতে কাজ করার জন্য নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। যদি আল্লাহর হুকুম হয় এবং খাজাঞ্চীবাসী নৌকায় ভোট দিয়ে সেই সুযোগটুকু দেন তাহলে খাজাঞ্চী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার চেষ্ঠা করব। কারণ জনগণের সেবা করার লক্ষেই নির্বাচনে এসেছি।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তালুকদার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, সদস্য কবির হোসেন কুব্বার, আশিক আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম আহমদ, যুক্তরাজ্যস্থ ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক মিজাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, সদস্য ফয়ছল আহমদ, গৌছুল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামূল হক বিজয়। এর আগে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান।
আপনার মন্তব্য