শান্তিগঞ্জ প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২ ১৬:১৭

শান্তিগঞ্জে দেখার হাওরের ফসল রক্ষা বাঁধ দেখতে জেলা প্রশাসক

সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের উত্তরে মহাসিং নদীর তীরে দেখার হাওরের ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নং পিআইসির কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, সার্ভেয়ার সোহানুর আলম, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি জামিরুল হক, সদস্য সচিব জসিম উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দুপুরে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও খালরপাড় এলাকায় গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত