বড়লেখা প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৫ ২৩:১৭

পৌর নির্বাচন: বড়লেখায় ১ মেয়র ৪ কাউন্সিলার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে মননোনয়পত্র জমা দেওয়া মেয়র পদসহ ৫৫ প্রার্থীর তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে। ৬ ডিসেম্বর রবিবার প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাছাই শেষে ১ জন মেয়র ও ৪ কাউন্সিলারসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। উপজেলা রিটার্নিং অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন এ ঘোষণা দেন।
 
এর মধ্যে আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী রায়না বেগমের মনোনয়ন পত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটির কারণে সাধারণ কাউন্সিলার পদের ৪নং ওয়ার্ডের তাজুল ইসলাম, ১নং ওয়ার্ডের ওলিউর রহমান, মহিলা কাউন্সিলর সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সাজনা আক্তার ও ১নং ওয়ার্ডের কল্যানী সেনের মনোনয়ন বাতিল করা হয়।

বড়লেখা উপজেলা রিটার্নিং অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচনী হলফনামায় সতন্ত্র প্রার্থী খিজির আহমদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের জন্য রিটার্নিং অফিসার বরাবরে আবেদন করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী।  

আপনার মন্তব্য

আলোচিত