তাহিরপুর প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি , ২০২২ ১৩:০৮

তাহিরপুরে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম বলেন, ভোট কেন্দ্র এলাকায় কোন প্রভাব বিস্তার করা যাবে না। হুকমি, জাল ভোট ও ক্ষমতার অপব্যবহার করবেন না। কোন প্রকার অনিয়ম হলে আমার কাছে ছাড় পাবেন না আমি আইনের আওতায় নিয়ে আসব। আর যাদের জীবনের মায়া নেই তারাই কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করতে আসবেন।

প্রার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আপনাদের বিশ্বস্ততা হারায় তা আমরা পুলিশ বাহিনী করবো না। আপনারা নিজেদের মধ্যে কাঁদা ছুঁড়াছুঁড়ি করবেন না।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির আয়োজনে সভায় সভাপতি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।

সভায় উপজেলা সহকারী প্রোগ্রামার এমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাচনের পরেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। কোন প্রকার অনিয়ম হলে কঠোর অবস্থান থেকে আইননুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা প্রচার প্রচারণায় এক প্রার্থী আরেক প্রার্থীর চরিত্র হরণ হয় এমন কোন কথা বলা যাবেন না। মিছিল ও জনসভা করা যাবে না।  সকল প্রার্থীকেই সত্যতার সাথে কোন প্রকার বিশৃঙ্খলা না করে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার আহবান জানান জেলা প্রশাসক।

এছাড়াও  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সহকারী এএসপি (তাহিরপুর সার্কেল) শাহিদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরাদ উদ্দিন হাওলাদার,উপজেলা সহকারী ভূমি কমিশনার আলাউদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক, মো. হাসান উদ দোলা, মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রোকন তালুকদারসহ সাতটি ইউনিয়ন সকল প্রার্থীগন।

উল্লেখ্য, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের ৪৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ২৯৩, সংরক্ষিত আসনে ১০০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি ইউনিয়নে মোট ভোটার ১লাখ ৪২ হাজার ৫৮৬ জন।

আপনার মন্তব্য

আলোচিত