মাধবপুর প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি , ২০২২ ১৭:৫৪

শপথ নিলেন মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিতরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।

তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম।

পরে বিকেল ৩টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতা'য় ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন।

তাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম।

এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও নবনির্বাচিত চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত