তাহিরপুর প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি , ২০২২ ১৮:১১

তাহিরপুরে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন ডিসি

সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিভিন্ন হাওরে নির্মিত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

এ সময়ে তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট পিআইসি সভাপতি ও সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন  নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত