০৩ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৫১
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, একটি গোষ্ঠি ভোটের মাঠে না থেকে দেশে ভোট হতে দেবো না বলে ধমক না দিয়ে আসেন, আলোচনা করেন, নির্বাচনে বসেন। ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। জনগন বুঝে গেছে উন্নয়ন কাকে বলে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। এছাড়া অবহেলিত এলাকায় উন্নয়ণ, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছুতে উন্নয়ন হচ্ছে। আর এসব উন্নয়নে বাধাগ্রস্ত করবে এবং রাজনীতির নামে অপরাজনীতি করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করবো।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় গৃহীত স্কিম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরোও বলেন, হাওরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতু। আমরা নয়, এটা পুরো হাওরবাসী নাম দিয়েছে শেখ হাসিনা উড়াল সেতু। আমরা এ উড়াল সেতুর নাম দিব শেখ হাসিনা উড়াল সেতু। এই উড়াল সেতু বাস্তবায়নে বদলে যাবে পুরো সুনামগঞ্জ। রাখতে দেশের অর্থনীতিতে বিরাট ভুমিকাও। তাই দেশবাসীর দায়িত্ব হবে দেশের সার্বিক উন্নয়নের রূপকার আমাদের নেত্রী শেখ হাসিনার পাশে দাড়ানোর।
জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমূখ।
আপনার মন্তব্য