০৭ ডিসেম্বর, ২০১৫ ১৫:০৬
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৫ পালন করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সকাল ১১ টায় উপজেলা চত্ত্বর এলাকায় র্যালি বের করা হয়।
র্যালি শেষে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস প্রমুখ।
আপনার মন্তব্য