০৯ ফেব্রুয়ারি , ২০২২ ২২:১৫
সিলেট নগরের কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১৪৮৭ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তার নাম মো. নুরুল আমীন (২৭)। নুরুল নেত্রকোনা জেলার পুর্বধলা থানার হাটকান্দা বাজার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব-৯, (স্পেশাল কোম্পানী) ইসলামপুরের একটি দল এই অভিযান পরিচালনা করেছে।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আপনার মন্তব্য