দিরাই প্রতিনিধি:

০৯ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৩১

দিরাইয়ে অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন

দিরাই উপজেলার বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদারের ওপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিবিয়ানা মডেল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও কর্মচারীরা।

এতে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী নিপা, জুই, প্রমিত, মৌ, ডেইজী, দিতি, প্রশান্ত, প্রনয়ণ, ইমদাদুল হক, জলি আক্তার, মাছুমাা বেগম, মোফাজ্জল হোসেন, মকসুর চারদিন চৌধুরী, সাদিয়া জাহান, জানিয়া বেগম, নাজমুল খা, তাহমিনা আক্তার, নাদিয়া আক্তার, ছাবিকুল ইসলাম প্রমুখ।

কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন জীবন কৃষ্ণ, নিরঞ্জন, প্রায়কৃষ্ণ, প্রভাংশু, কীর্তিকা রানী, মিজবা উদ্দিন প্রমুখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের স্যার অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার ভাটির মানুষের শিক্ষা প্রসারে কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ষড়যন্ত্রকারীরা একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্যারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য যে জাল বিস্তার করেছে এতে এলাকায় শিক্ষাপ্রসারের ক্ষেত্রে বাধাস্বরুপ হতে পারে। এলাকার উন্নয়নের স্বার্থে শিক্ষার প্রসারের জন্য নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদারের মত শিক্ষানুরাগী শিক্ষা গুরুর পাশে থেকে আমরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলব।’

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার শালিকাকে অধ্যক্ষ পদে আসীন করতে এলাকার জনৈক এক নারীকে দিয়ে অধ্যক্ষ নৃপেন্দ্র দাশের বিরুদ্ধে এই ঘৃন্য ষড়যন্ত্র করা হয়েছে। ওই নারীর সাজানো মামলায় তিনি কারাগারে আছেন।’

আপনার মন্তব্য

আলোচিত