১০ ফেব্রুয়ারি , ২০২২ ০১:২৫
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ডি৮ সি সি আই ও আর এ বি এফের সভাপতি শেখ ফজলে ফাহিমের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সমাজকর্মী দিলবার আহমদ।
সাংবাদিক রুমেল আহসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক ও তারা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক দেবব্রত রায় দ্বীপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ ও সাবেক সহ সভাপতি মেহরাব হোসেন জুনেল প্রমুখ।
উপজেলার মানিকনো, পিঠাইটিকর, ছত্তিশ, বাঘমারা ও ফেঞ্চুগঞ্জ বাজার এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মন্তব্য