১০ ফেব্রুয়ারি , ২০২২ ২১:৪০
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদেকুর রহমান (২৭) নিহত হয়েছেন।
এ ঘটনায় সোহানু রহমান (২৭) নামের এক যুবক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মাধবপুর-চৌমুহনী সড়কের ভবানিপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ভবানীপুর নামক স্থানে একটি ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী উপজেলার জয়পুর গ্রামের ছমদ মাষ্টারের ছেলে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাটার্ড একাউন্টের ফাইনাল বর্ষের ছাত্র সাদেকুর রহমান ও কমলানগর গ্রামের সোহানুর রহমান গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদের ২জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য