১০ ফেব্রুয়ারি , ২০২২ ২১:৪৭
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি ও সদস্য সচিব আল মারুফ শাহজাহান স্বাক্ষরিত এ কমিটিগুলো ঘোষণা করা হয়।
জানা গেছে, ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলে মুহিবুর রহমান মান্নাকে সভাপতি ও কাজী মিলাদ হোসেন সুমেলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলে বাহাদুর উদ্দিন চৌধুরীকে সভাপতি ও আব্দুস শহিদকে সাধারণ সম্পাদক, ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রদলে শাহী আলী রাজুকে সভাপতি ও মুখতাছির রহমান নাবিলকে সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলে আবু হানিফকে সভাপতি ও হোসেন আহমকে সাধারণ সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য