শান্তিগঞ্জ প্রতিনিধি:

১০ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:৩৬

পশ্চিম পাগলা ইউনিয়ন ব্যাডমিন্টন লীগের উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পশ্চিম পাগলা ইউনিয়ন ব্যাডমিন্টন লীগের ষষ্ঠ আসরের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঐতিহ্যবাহী পাগলা বাজার ডাক বাংলো প্রাঙ্গণে লীগ পদ্ধতির এই খেলার উদ্বোধন হয়।

ইউনিয়নের ব্যাডমিন্টন খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত লীগের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- ইতালি প্রবাসী আওয়ামী লীগ নেতা তারা মিয়া, পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মনছুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, ব্যবসায়ী দিপক দে, উজ্জ্বল সারোয়ার, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ও গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়ামোদী সালা উদ্দিন বাবলু, জাবির আহমদ, রেজাউ হক রেজা, মুস্তাফিজুর রহমান সুমন, রনি তালুকদার, মহসিন উদ্দিন, সোহাগ দেবনাথ, মাহবুবুল হক হাসান, অমি রহমান, কামাল আহমদ কামরান, জাকির হোসেন ও রাজন মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত