নবীগঞ্জ প্রতিনিধি:

১১ ফেব্রুয়ারি , ২০২২ ০০:৪১

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই জনের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর এলাকায় প্রস্তাবিত আশ্রয়ন-২ প্রকল্পের সরকারি খাস জমি হতে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন- জাহিদপুর গ্রামের সোহেল মিয়া (৪০) ও আদিত্যপুর গ্রামের সাইফুর রহমান (৪৮)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

অপরদিকে উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মনসুর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপ পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

আপনার মন্তব্য

আলোচিত