মাধবপুর প্রতিনিধি:

১১ ফেব্রুয়ারি , ২০২২ ২২:১৫

মাধবপুরে ৬০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজা ও ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সুরমা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মিঠুন গোয়ালা (২৪)। মিঠুন সুরমা চা বাগানের মালডুবা এলাকার মৃত মনু গোয়ালার ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত