জৈন্তাপুর প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০২২ ১৮:২৫

শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলস কাজ করছে: ইমরান আহমদ

শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার। আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে প্রত্যেকটি গ্রামেগঞ্জে নতুন ভবন নির্মাণ ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে সরকারিকরণের আওতায় এনে শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে।

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধনী কালে এসব কথা বলেন।

শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে মন্তব্য করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যাতে তারা আদর্শ শিক্ষা গ্রহণ করে আগামী দিনে নেতৃত্বদানের উপযোগী হয়ে গড়ে উঠতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল আহমদ, জৈন্তাপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সিলেট জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হানিফ আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিক আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগে আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল আলম মুতি, আমির উদ্দিন প্রমুখ।

এদিকে শনিবার সকাল ৮টায় বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন, সাড়ে ৮ টায় দুবাই মসজিদ গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও সাড়ে ১০ টায় ফুতাউরা উমনপুর গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত