০৭ নভেম্বর, ২০২৬ ১৪:৪০
সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। এক প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। অন্য প্রান্তে বুক চিতিয়ে লড়েছেন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা এক এক করে ফিরেছেন নির্বিষ বোলে। কিন্তু হৃদয় ছিলেন অবিচল। সেই লড়াইয়ের পুরস্কারও পেয়েছেন দারুণভাবে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছেন এই ব্যাটসম্যান।
টেস্টের ৩য় দেনে ২য় সেশন শেষে হৃদয় অপরাজিত আছেন ১৯০ রানে। টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৮। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৩৮ রানে।
দিনের শুরুতে হৃদয় ও মুশফিকুর রহিমের জুটি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আশা জাগিয়েছিল। কিন্তু মুশফিক ৩৪ রান করে ফিরতেই আবার চাপে পড়ে দল। এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের উইকেটও হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান একাই নিয়েছেন তিনটি উইকেট।
তবে অন্য প্রান্তে নিজের কাজটা ঠিকই করে গেছেন হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির পর এবার সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। ধৈর্য ধরে ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ বুঝে দৃষ্টিনন্দন শট খেলেছেন।
এরপর তাইজুলকে সঙ্গে নিয়ে হৃদয়ের লড়াই চালিয়ে যান হৃদয়। তবে চা বিরতির ঠিক আগে ২২ রান করে আউট হয়ে যান তাইজুল। তাঁর আউটে হৃদয়ের সঙ্গে ভাঙল ১১৭ রানের জুটি। টেস্টে অষ্টম উইকেটে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
এখন হৃদয়ের সঙ্গে মাঠে আছেন তাসকিন।
আপনার মন্তব্য