০৭ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৭
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৫ উলপক্ষে সোমবার সকাল ১০ টায় কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগ এর আয়োজনে উপজেলা প্রশাসন এর সম্মুখ থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আব্দুল মতিন এমপি, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান,কুলাউড়া বিউবো’র নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম এছাড়াও র্যালিতে উপস্থিত বিউবো এর সহকারী প্রকৌশলী মো: কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী আতিকুর রহমান,সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী,উপ-সহকারী প্রকৌশলী খন্দকার আব্দুল ওয়াহাব, মো: সাকুল, আনছারুল কবির শামীম।
অন্যানাদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিএ এর সভ্পাতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বিউবো ঠিকাদার বাচ্চু আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য