কুলাউড়া প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০১৫ ১৬:৪৭

কুলাউড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে শাওন

কুলাউড়ায় পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তানভীর আহমদ শাওন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তানভীর আহমদ শাওন ও জোত্যির্ময় দেব রিপন মনোনয়ন জমা দিয়েছিলেন। গত রোববার মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে জোত্যির্ময় দেব রিপনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। ফলে এই ওয়ার্ডে একমাত্র প্রার্থী তানভীর আহমদ শাওন।

আগামী ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাতিল হওয়া প্রার্থী রিপনের মনোনয়ন আইনী প্রক্রিয়ায় বৈধ না করা হলে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হবেন শাওন।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, বাতিল হওয়া প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় সেটি বাতিল করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত