বড়লেখা প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৭

বড়লেখায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার ভোররাতে জামায়াত শিবিরের ৫ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বড়খলা গ্রামের শফিক উদ্দিনের পুত্র ২টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী শিবির কর্মী ইমন (২০), লঘাটি গ্রামের মোবারক আলীর পুত্র জামায়াত নেতা বারিক আহমদ (৫৮), উত্তর শাহবাজপুর ইউপির অর্জুনপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র শিবির কর্মী ময়নুল ইসলাম (২৮), সদর ইউপির মাইজপাড়া গ্রামের সমছু উদ্দিনের পুত্র জামায়াত নেতা আব্দুল জলিল (৩৫) ও বর্ণি ইউপির আব্দুল কুদ্দুছের পুত্র শিবির নেতা রুবেল আহমদ (২১)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৫ নেতা কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত