নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি , ২০২২ ২২:০৪

লালদিঘীর পাড় থেকে বিপুল পরিমান যৌন উত্তেজক ওষুধ জব্দ

১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা, ৯টি মামলা

সিলেট মহানগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ওষুধ/সিরাপ জব্দ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।

লালদিঘীর পাড় এলাকার আনজুমা এন্টারপ্রাইজ বেআইনিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ/সিরাপ বিক্রি করে আসছিলেন। সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন ৩০ কার্টন যৌন উত্তেজক ওষুধ জব্দ করেন এবং আনজুমা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার অপরাধে আরো ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত