ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০২২ ২২:০২

ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন, সম্পাদক শিপন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সম্মেলনের প্রখম অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ দেব রন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার দেবনাথের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য। সম্মেলনের  উদ্বোধন করেন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক কাঞ্চন চন্দ্র দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র কুমার দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অকিল বিশ্বাস, সিলেট জেলার সদস্য এডভোকেট সরবিন্দু দে, ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মনিলাল ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সত্য বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তপন পাল ও সহ সাংগঠনিক সম্পাদক রনজিত দেবনাথ।

বিকাল ৩টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ। কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিজন কুমার দেবনাথকে সভাপতি ও শিপন পালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সহ সভাপতি রবীন্দ্র কুমার দাস, মনিলাল ভৌমিক, এডভোকেট সরবিন্দু দে, মনরঞ্জন চন্দ্র, অরুণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তপন পাল, সহ সাংগঠনিক সম্পাদক রনজিত দেবনাথ, দপ্তর সম্পাদক চন্দ্রন কুমার দে, গণসংযোগ বিষয়ক সম্পাদক সম্ভু সাহা, কার্যনির্বাহী সদস্য হৃষিকেশ দেব রন্টু ও কাঞ্চন চন্দ্র দেবকে ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেন জেলা শাখার নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত