সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০২২ ২১:২০

প্রয়াত শিক্ষককে নিয়ে ফেসবুকে মন্তব্যের পর ক্ষমাপ্রার্থণা

জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সদ্য প্রয়াত ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'আপত্তিকর' মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন আল হাছিব তাপাদার।

এদিকে, হাছিব নিজের মন্তব্য অপসারণ করে ক্ষমা প্রার্থনা করায় কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়েছে।

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডি থেকে ভোট কারচুপির অভিযোগ তুলে ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে মন্তব্য করেন আল হাছিব তাপাদার। এরপরই ইছামতি ডিগ্রী কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেয়া হয়।

পরে আল হাছিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করলে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে মানিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হানের উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করেন।

এসময় তারা বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আহমদ আল কবির, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অনুরোধে ও অভিযুক্ত ক্ষমা প্রার্থনা করায় আমরা কর্মসূচি স্থগিত করছি।

আপনার মন্তব্য

আলোচিত