নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:১৪

দক্ষিণ সুরমায় দােকানে আগুন

সিলেটের দক্ষিণ সুরমার বাবনা এলাকায় একটি এলপিজি সিলিন্ডারের দোকানে আগুন লেগেছে।  সোমবার রাত ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

জানা যায়, রাত ১০টার দিকে একটি সিলিন্ডারের দােকানে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মূহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। যে দোকানে আগুন লেগেছে তার পাশেই গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। এছাড়া পাশেই রয়েছে যমুনা ও পদ্মা কোম্পানির ডিপো।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এছাড়া সিলেট কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে।

ফায়ার সার্ভিসের সিলেট কন্ট্রোল রুম থেকে রাত ১১ টায় জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ধোয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত