০১ মার্চ, ২০২২ ১৮:৫৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের নব নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন- তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদে নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদে মো. আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে মাসুক মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদে আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে আলী আহমদ মোরাদ, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদে ইউনুস আলী।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণকে ফুলের শুভেচ্ছা জানান।
আপনার মন্তব্য