০৯ ডিসেম্বর, ২০১৫ ০০:৫৮
দক্ষিণ সুরমার লালাবাজারে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ দুঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৯টায় দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় দু’টো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারান। গুরুতর আহত ৪ জনকে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর রাত রাত সাড়ে ১০টা পর্যন্ত লালাবাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য