০২ মার্চ, ২০২২ ০০:২৯
সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে টি-২০ ক্রিকেট লিগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দৌলতপুর ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে ৮ম ক্রিকেট লিগের ফাইনালে গ্রামীণ ক্রিকেট লিগ সাতপাড়াাকে হারিয়ে দশপাইকার ‘রেডরোজ ক্রিকেট লিগ’ চ্যাম্পিয়ন হয়।
খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান।
দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল আহমদ সানির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডেইলি সিলেট সংবাদ ডটকম’র প্রকাশক মোহাম্মদ মোহাব্বত শেখ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাসিনুজ্জামান নুরু।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধারাভাষ্যকার একেএম তুহেম ও দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সমর কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুবলীগ নেতা রুহেল খান, মহানগর তাঁতীলীগের সদস্য শামসুল হুদা মুন্না, যুক্তরাজ্য প্রবাসী শেখ জুবের আহমদ, যুবলীগ নেতা দুলাল আহমদ, ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ মোজাহিদ আলী, রেডরোজ ক্রিকেট ক্লাবের সভাপতি শেখ শওকত আলী ইমন।
আপনার মন্তব্য