তাহিরপুর প্রতিনিধি

০২ মার্চ, ২০২২ ১৩:২৩

বাঁধের কাজ শেষ না হওয়ায় তাহিরপুরে মানববন্ধন

সরকারী নির্দেশনা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার নির্দেশনা থাকলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি বাঁধেও শেষ হয়নি।

প্রতিটি বাঁধের কাজে যে সকল পিআইসি শেষ করেনি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাচাঁও আন্দোলন।

বুধবার সকালে সাড়ে ১১টায় উপজেলার পূর্ব বাজারে হাওর বাচাঁও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংঘটনের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাছরুম এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব,সদস্য মারুফ আহমেদ,শাহীন মিয়া,গোলাম মাওলা,কৃষক আফসার আহমদ, শফর উদ্দিন,রিয়াদ মিয়া,স্বপন,জুয়েল মিয়াসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তাগন বলেন, সরকার যে নীতিমানা দিয়েছে তা না মেনেই পিআইসি গঠন ও কাজ শুরু হয়েছে। যার ফলে এখনও একটি বাঁধের কাজ শেষ হয় নি।পাউবোর দায়িত্বশীল রা বলছেন ৭০ পারসেন্ট কাজ হয়েছে বাস্তবে ৩০-৩৫ পারসেন্ট হবে। যে সকল পিআইসি এখনও বাঁধের কাজ শেষ করতে পারেনি তাদের আইনের আওতায় আনা ও দ্রুত কাজ শেষ করার দাবী জানান অন্যতায় কঠোর আন্দোলন গ্রহণ করা হবে বলে জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত