তাহিরপুর প্রতিনিধি:

০২ মার্চ, ২০২২ ১৮:৩২

তাহিরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যে তাহিরপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে ইউএনওর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা।

আপনার মন্তব্য

আলোচিত