০২ মার্চ, ২০২২ ১৮:৪৪
সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বিভিন্ন-শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বুধবার (১ মার্চ) পালিত হয় এ প্রতিষ্টানের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন দুপুরে র্যালিতে অংশ নিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিশিষ্টজনেরা।
অতিথিদের স্বাগত জানান দৈনিক সময়ের আলো’র সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী। শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সিলেট জেলা প্রেসক্লাবে বর্ষপূর্তির কেক কাটেন অতিথিবৃন্দ।
র্যালিতে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান সালাম মশরুর, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তপন মৈত্র, সিলেট জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি মইন উদ্দিন মঞ্জু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইউএিনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসিন, সমকালের স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, দৈনিক যুগভেরীর ভবারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকী, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক মনিকা ইসলাম, আনন্দ সরকার, ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধরাণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, লুৎফুর রহমান, এনামুল কবির, আহমেদ জামিল, মুহাজিরুল ইসলাম রাহাত, সময়ের আলো’র বিয়ানীবাজার সংবাদদাতা সাইদুল ইসলাম, সময় দর্পন ডটকম’র সম্পাদক আসাদুল হক আসাদ, ভিডিও ক্রিয়েটর খালেদ জাহান চৌধুরী, টাইমস আইটি ও টাইমস কনসালটেন্সি স্বত্বাধিকারী মো. সায়েক আহমদ চৌধুরী, সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নায়েদ প্রমুখ।
আপনার মন্তব্য