দিরাই প্রতিনিধি

০৩ মার্চ, ২০২২ ২০:২৮

দিরাইয়ে বাস খাদে পড়ে আহত ১০

দিরাই পৌর সদরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সিলেট গামী একটি বাস খাদে পড়ে নারী-শিশু সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত