০৯ ডিসেম্বর, ২০১৫ ১৩:৩৭
সিলেটে ছাত্রদল নেতা জিল্লুল হক জিল্লু’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জিল্লু স্মৃতি পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা আদালতে আত্মসমর্পণের পরেও জামিনে বেড়িয়ে বিভিন্নভাবে জিল্লুর পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসছে। দ্রুত তাদের পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জনান তারা।
গত বছরের ২৭ জুন বিকেলে নগরীর পাঠানটুলায় ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করে সাবেক ছাত্রদল নেতা শাহী ও তার ক্যাডাররা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় রক্তমাখা রামদা সহ দুই আসামিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতা। এরপর কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। মামলায় অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে যায়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিহত জিল্লুল হক জিলুর বড় ভাই মামলার বাদী আহমেদ আহসান মাহবুব, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জোহরা জেসমিন, জেলা ছাত্রদল নেতা মিফতাউল কবির, অর্পন ঘোষ, নুরুল ইসলাম, আবুল ফয়েজ খান কামাল, আফজল হোসেন চৌধুরী, আবদুল কাইয়ুম, কামাল হোসেন, জিল্লুল হক জিলুর পরিবারের সদস্যদের মধ্যে এডভোকেট তাহমিনা তাফাস্সুম, এডভোকেট নাসরিন সুলতানা, এডভোকেট রব নেওয়াজ রানা, ডাঃ ইমরান আহমদ, স্থপতি আহমদ আনহার, এডভোকেট মহি উদ্দিন মাহি, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম রুহিন, এড. মুহিব তালুকদার, এস.এম. তাফহিম, রাহাত আলম শোভন, তানজিনা তারান্নুম।
ছাত্রদল ও স্মৃতি পরিষদ নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুজন মিয়া, তেরাব আলী লিটন, রিপন আহমদ, বদরুল আজাদ রানা, ফাহিম রহমান মৌসুম, সোলেমান আহমদ, কামরান ইসলাম সজল, কামাল হোসেন, উসমান গনি খাছন, সাইদুল ইসলাম রনি, দিদার হোসেন, কামাল হোসেন, গোলশান আহমদ, রুবেল আহমদ, রায়হান ইসলাম, মুহিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন সুজন, রায়হান হুসাইন খান, দেলোয়ার হোসেন, জুবের আহমদ, আবু ইয়ামিন চৌধুরী, এস.এম. ফখরুল ইসলাম, শেখ শামসুদ্দীন শামসুল, এমদাদুল হক খান, ইজ্জাদুর রহমান মুন্না, মির্জা অপু, সুমন আহমদ, আব্দুল কাদির, লায়েক আহমদ, ইমরান আহমদ, শহীদুর রহমান শাহেদ, সুয়েব আহমদ, রাসেল আহমদ, আলাল আহমদ, কয়ছর আহমদ শাহেদ, রিয়াজ উদ্দিন ইমরান, সৈয়দ মিনহাজ, লিটন আহমদ, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, মনির হোসেন, রিপন আহমদ, তমিজ আলী, আসাদুল হক, সুয়েব খান, এম.আর রাজা, শেখ সালমান, জামিল আহমদ, শফিউল ইসলাম শামীম, রাশেদ আহমদ, আরমান আহমদ মুন্না, ইমরান আহমদ, সালমান আহমদ, রুহেল আহমদ, ইমন দেব, উজ্জল আহমদ, ইমন আমদ, শামীম আহমদ, মাছুম আহমদ, সুহেব খান, এম আর রাজা, সানামত খান, রিমু আহমদ, রুমেল আহমদ, সৈয়দ মোরশেদ আলম, ইমরান আহমদ, তামিম আহমদ, আলী হায়দার সুভ, সাগর আহমদ, নজরুল ইসলাম, বাবুল হোসেন তালুকদার, জহুর আহমদ, মনির হোসেন, আবুল হাসনাত, রুহেল আহমদ, নাজমুল আহমদ, রাহাত আহমদ, জাহেদ আহমদ, সুজন মিয়া, সুহেব আহমদ, সাচ্চু মিয়া, জসিম উদ্দিন, রুবেল আহমদ, শ্যামল পাল, সবুজ মিয়া, মিলাদ আহমদ, কেমরান হোসেন, নায়িম আহমদ, সুমন মিয়া, ইকবাল হোসেন, ইমন খান, খালেদ আহমদ, রহিম উদ্দিন, প্রমুখ।
আপনার মন্তব্য