শাবিপ্রবি প্রতিনিধি:

০৫ মার্চ, ২০২২ ২৩:০২

শাবিপ্রবির চলমান দুই প্রকল্প নিয়ে পৃথক পিআইসি সভা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান দুইটি উন্নয়ন প্রকল্পের প্রজেক্টের অগ্রগতি নিয়ে পৃথক দুই উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেনটেশন কমিটির (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালে ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’- শীর্ষক প্রকল্পের ৫ম সভা এবং সকাল ১১টায় ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের ২য় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে পৃথক দুইটি প্রকল্পে কাজ চলছে। উন্নয়ন কাজের সঠিক মান নিশ্চিত করার জন্য আমরা সচেতন রয়েছি। কাজের মানের সাথে কোন আপোষ করা হবে না। সরকার কর্তৃক বরাদ্দকত অর্থের যথাযথ ব্যবহার এবং প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক-প্রকৌশলী দ্বারা প্রত্যেক প্রকল্পে তদারকি কমিটি গঠন করা হয়ছ। কাজের মান নিশ্চিতকরণে নিয়মিত এ কমিটি তদারকি করছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মা. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার, মাধ্যমিক ও উচ শিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান নাজিয়া ইসলাম, মাধ্যমিক ও উচ শিক্ষা বিভাগের উপসচিব আসমা নাসরিন, এনইসি-একনেক'র উপপ্রধান নিশাত জাহান, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামা বিভাগের উপপ্রধান নাহিদ উল মোস্তাক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা, শাবিপ্রবির প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং পরিকল্পনা এবং উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এ কে এম ফেরদৌস।

সভার পূর্বে শিক্ষা মন্ত্রণালায়, পরিকল্পনা মন্ত্রণালয়, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চপর্যায়র প্রতিনিধি দল চলমান দুই প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করন।

উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় 'শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন' শীর্ষক প্রকল্পের ৪র্থ সভা এবং সকাল ১১টায় ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের ১ম প্রথম প্রজেক্ট ইমপ্লিমেনটেশন কমিটি (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্য রয়েছে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ, একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষক-কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও একাডেমিক বইপত্র ক্রয়, মসজিদ নির্মাণ, ইউনিভার্সিটি স্কুলের ভবন নির্মাণ প্রভৃতি।

আপনার মন্তব্য

আলোচিত