০৬ মার্চ, ২০২২ ২৩:৩৯
বাংলাদেশ এখন আর খয়রাতি রাষ্ট্র নয়। এটি এখন উন্নত ও স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। মাত্র ১২ বছরে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন, বাংলাদেশকে বিশ্বে উন্নত রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। ১৫ বছর আগেও এদেশে সরকার ছিল। তারা বিদেশের নিকট থেকে খয়রাতি এনে দেশের উন্নয়ন করেছে, কিন্তু অভাব ছাড়েনি এখনও। দেশের ভুখানাঙ্গা মানুষ অভাবে হাহাকার করেছে। এখন দেশে আর সেই হাহাকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে।
রোববার (৬ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, অডিটেরিয়াম, বঙ্গবন্ধু ম্যুরালসহ ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ আরও ২৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও নবনির্মিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে বক্তব্যকালে জামায়াতকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, একটি দল আছে সরকারের উন্নয়ন স্বীকার করে না। তারা স্বাধীনতা চায়না। তারা এদেশে সকল সুফল ভোগ করে, কিন্তু সরকার মানে না, সেই দলকে আমরা সকলেই চিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আরও একটি দল আছে, যে দলে কিছু রাজাকার আছে, কিছু মুক্তিযোদ্ধাও আছে। কিন্তু তাদেরকে চেনা খুব মুশকিল। তারা প্রতিনিদিন সরকারের বিরুদ্ধে কথা বলে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুখে নেয়না। তারা সংঘাত চায়, দেশে অশান্তি চায়। কিন্তু আমরা (আ.লীগ সরকার) এদেশে শান্তি চাই। শেখ হাসিনার বাংলাদেশে কোনো অশান্তি চাইনা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, সিলেট-২ আসনে কোনো এমপি না থাকায় দীর্ঘদিন থেকে উন্নয়নবঞ্চিত বিশ্বনাথ ওসমানীনগরের বাসিন্দারা। এজন্য আগামী নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দিতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, নাজমিন হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদ, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়াম্যান ও সদস্য অ্যাডভোকেট আলমগীর চেয়ারম্যান।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন মিয়া। এর আগে মানপত্র পাঠ করে পরিকল্পনামন্ত্রী হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।
এদিকে মন্ত্রী আসার পর প্রথমেই প্রশাসনিক ভবন, অডিটেরিয়াম ও বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
আপনার মন্তব্য