০৭ মার্চ, ২০২২ ০১:৪০
সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সম্মাননা পেলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
রবিবার (০৬ মার্চ) সকাল ১০টার দিকে সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্থ হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উর্দ্ধতন কর্মকর্তাদের নিবিড় তদারকি ও পর্যবেক্ষণের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।
জৈন্তাপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং জৈন্তাপুর মডেল থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছ। জৈন্তাপুর থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য