ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

০৭ মার্চ, ২০২২ ১৯:০২

ফেঞ্চুগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

সোমবার (৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এমপি হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংসদ সদস্য শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালের এ দিনে এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন—‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।

আপনার মন্তব্য

আলোচিত