০৭ মার্চ, ২০২২ ২০:১৩
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন কাজকে বর্তমান সরকার প্রাধান্য দিয়ে কাজ করছে। উন্নয়নে কাজে কোন দলাদলি কিংবা কোন্দল নেই। সরধরনের ভালো কাজকে আমাদের সরকার সম্মান করে। কারণ আওয়ামী লীগ জনগণের সরকার উন্নয়নের সরকার।
রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরাই এ দেশের মূল শক্তি। আমরা চাই শিক্ষার্থীরা যেনও প্রকৃত মানুষ হয়। প্রকৃত মানুষ হল যারা সত্যবাদী ও পরিশ্রমী, যাদের মধ্যে দেশ প্রেম রয়েছে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে। তারাই এ দেশ পরিচালনা করবে। বাঙালি জাতি এক সময় গোলাম ছিল। কার নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি তা সঠিক ভাবে জানতে হবে। কিছু মানুষ এখনও আছে যারা চায় আবার বিভিন্ন দেশের গোলাম হতে। তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে।
মন্ত্রী জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমি আই বা না আই বড় কথা নায়। নৌকা আইব, আওয়ামী লীগ আইব, শেখ হাসিনা আইব। শেখ হাসিনা বিশেষ করে গ্রামের উন্নয়নের জন্য, বৃদ্ধ ও নারী-শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। সেই কাজের অগ্রযাত্রাকে ধরে রাখতে তিনি সবার প্রতি নৌকা প্রতীক ভোট দেওয়ার অনুরোধ জানান।
ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।
পরে পরিকল্পনা মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ৪ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যায়ে রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, ইছগাঁও–রানীগঞ্জ সড়ক এবং শিবগঞ্জ – পাইলগাঁও ভায়া রমাপতিপুর গ্রামের সড়কের উদ্ধোধন করেন।
আপনার মন্তব্য