শাবিপ্রবি প্রতিনিধি:

০৭ মার্চ, ২০২২ ২০:১৮

শাবিপ্রবি কর্মচারীদের অধিকার নিয়ে কাজ করবে ছাদেক-সোহেল প্যানেল

আগামী বুধবার (৯ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন।

এই নির্বাচনের ইশতেহার ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানান ছাদেক-সোহেল প্যানেলের নেতৃবৃন্দ।

সোমবার (৭ মার্চ) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয়কালে এ মন্তব্য করেন প্যানেলের নেতারা।

এসময় ছাদেক-সোহেল প্যানেলের সভাপতি প্রার্থী মো. ছাদেক আহমদ বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে অনেকদূর এগিয়ে গেছে। তাই এবারের নির্বাচনে আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা কর্মচারীদের অধিকার, স্বার্থ ও কর্মচারীদের সমস্যাগুলো নিয়ে আরও বেশি কাজ করবো। অতীতে আমাদের যে সংকটগুলো ছিলো তা কাটিয়ে উঠতে চেষ্টা অব্যাহত থাকবে।

আমাদের প্যানেলেন নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে-কর্মচারীদের মঙ্গলের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করে তা পাস করার ব্যবস্থা করা হবে, কর্মচারীদের আপগ্রেডেটেশনের ব্যবস্থা করা, কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা করাসহ কর্মচারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা।

এসময় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শাবি প্রেসক্লাব বদ্ধ পরিকর। আমরা পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করতে চাই।

মতবিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিএম ইমরান হোসেনের সঞ্চালনায় ছাদেক-সোহেল পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মো. লিয়াকত আলী, সহ-সভাপতি প্রার্থী আমান উদ্দিন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ক্ষদিরাম ধর, সহ সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. রুমেল ইসলাম, সহ দপ্তর সম্পাদক প্রার্থী মোছা. আলেয়া খাতুন, ক্রীড়া সম্পাদক প্রার্থী মো. নুরুজ্জামান খোকন উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি রাজীব হোসেন, কোধাষ্যক্ষ নাজমুুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য হাসান নাঈম, রাশেদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত