সিলেটটুডে ডেস্ক:

০৭ মার্চ, ২০২২ ২১:৩০

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আ.লীগের শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ মার্চ দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (৭ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধানিবেদন কালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, মো. সানাওর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন রবিন,সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ।

কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আজম খান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, জুমাদিন আহমেদ।

মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার (খোকা বাবু), হাজী এম.এ মতিন, কানাই দত্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সালউদ্দিন বক্স সালাই, তাজ উদ্দিন লিটন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, মো. বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, মাহবুব খান মাসুম, ফজল রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেলিম, এম.এন ইসলাম, মো. ছয়েফ খাঁন, অ্যাডভোকেট আরিফ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত