০৮ মার্চ, ২০২২ ১৪:৩০
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো. জামাল হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সোনালী রানী, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান,সংবাদ প্রতিনিধি শঙ্কর শীল প্রমুখ।
এ সময় ৫০জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য