নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

০৮ মার্চ, ২০২২ ১৫:৫৭

নারী দিবসে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও র‌্যালি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে শহরের চা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদিকা রেখা ব্যক্তি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি পঙ্কজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, বালিশিরা ভ্যালী সভাপতি সবিতা গোয়ালা, সাধারণ সম্পাদক বিজয় হাজরা, কার্যকরী কমিটির সদস্য বশিষ্ঠ তাঁতি প্রমুখ।

বক্তারা বলেন, চা শিল্পে চা শ্রমিক নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের কাজ থেকে শুরু করে বাগানের চা পাতা উত্তোলনসহ অনেক কাজ নারীকেই করতে হয়। চা বাগানে নারীরা শ্রমিক হিসেবেই কাজ করেন, এই নারীদের মধ্যে থেকে নারী সর্দার নিয়োগ, শিক্ষিত নারীদের বাগানের স্টাফ পদে নিয়োগ দেয়া, চা বাগানের সেকশনে পানি ও সেনেটেশন ব্যবস্থা করা, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস উত্তীর্ণ করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

আপনার মন্তব্য

আলোচিত